রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সুখবর দিলেন শবনম ফারিয়া

সুখবর দিলেন শবনম ফারিয়া

ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া। ঈদ-পার্বণ-পূজাসহ যেকোনো উৎসবে তার নাটকের অপেক্ষায় থাকেন দর্শক। এবারের দুটি ঈদে দর্শক তাকে প্রচণ্ড মিস করেছে। তবে তার দর্শক-ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন শবনম ফারিয়া।  

দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন তিনি। ‘দাফন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করছেন এই সদুর্শনী।

এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুরে চলছে কাজ। 

সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফারিয়া।  ‘নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা গ্যাপ হয়ে গেলো। আবারও কাজে ফিরলাম। ঢাকায় শুটিং হচ্ছে। আশা করি দাফন দর্শকদের ভালো লাগবে।’ 

শবনম ফারিয়া ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে তার।

খুঁজুন