রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সুখবর পেলেন অপূর্ব

সুখবর পেলেন অপূর্ব

দেশের গণ্ডি পেরিয়ে গেল সপ্তাহে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের অভিষেক হয় কলকাতার সিনেমায়। ওপার বাংলার নির্মাতা প্রতিম ডি গুপ্ত’র ‘চালচিত্র’ দিয়ে তার এই যাত্রা শুরু। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই সুখবর পেলেন এই অভিনেতা। জানলেন, ‘চালচিত্র’র সিকুয়েলের খবর। আর নতুন পর্বেও পাওয়া যাবে অপূর্বকে।

গেল ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময় পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়।

অপূর্বর প্রশংসা করে নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, ‘অপূর্বর মধ্যে একটা চার্ম আছে। এ কারণে তাকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি। দর্শকদের সেটা খুব পছন্দ হয়েছে।’

‘চালচিত্র’র গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে সিকুয়েলের গল্প। এ ছাড়া সিনেমাটি যেখানে শেষ হয়েছে, তার পরের গল্পও বলা হবে নতুন সিনেমায়। তাই এটিকে শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা।

সিনেমার নাম চূড়ান্ত না হলেও জানা গেছে, প্রযোজনায় থাকছে ফ্রেন্ডস কমিউনিকেশন। আর শুধু অপূর্বই নন, ‘চালচিত্র’র প্রথম পর্বের অভিনেতা টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরীরাও থাকবেন পরের পর্বে। বর্তমানে এর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। আর নতুন বছর শুরু হবে এর শুটিং।

খুঁজুন