রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ফয়েজ আহমদ বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)।

তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।

খুঁজুন