রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন 'সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়'

'সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়'

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে সোশ্যালে ট্রেন্ডিং ইস্যু ‘নারী আসলে কিসে আটকায়?’। পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠের পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায়, সংসার জীবনে আটকে রাখতে পারছেন না, তখনই এ প্রশ্নের অবতারণা। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার এর জবাব দিলেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।

তার মতে, নারীরা জায়েদ খানে আটকায়। তবে শর্ত প্রযোজ্য, হতে হবে সুন্দরী!

শনিবার (১২ আগস্ট) চলচ্চিত্রের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জায়েদ খান। সেখানে তিনি বলেন, আমি আগেই বলেছি, সুন্দরী নারীরা জায়েদ খানে আটকায়। এবার আমেরিকা গিয়ে আবারও তার প্রমাণ পেয়েছি। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন। তেমন এক স্বামী আমার পোস্টে বাজে কথা লিখেছিলেন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী আমার ইনবক্সে এসে বলেন, ভাইয়া, কিছু মনে করবেন না। বাসায় শুধু আপনার কথা বলি, তাই আমার স্বামী বাজে মন্তব্য করেছেন। ছেলেরা এখন আমাকে জেলাস করে।

কানাডার ক্ষমতাধর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পর এই ‘আটকানো’ বিষয়ক ট্রেন্ড চালু। বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃতিক রোশনের স্মার্টনেস-কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি।

খুঁজুন