সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল অফিসের (ডিএজি-এএজি) আইন কর্মকর্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সমবেত হয়ে আইন কর্মকর্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত আজকের কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। যারা দুর্নীতিবাজ তারাই এখন বিভিন্ন কলঙ্ক দিয়ে যাচ্ছে।
আজকের কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কয়েকশ (ডিএজি-এএজি) আইন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় আইন কর্মকর্তাদের
সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় আইন কর্মকর্তাদের
সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল অফিসের (ডিএজি-এএজি) আইন কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সমবেত হয়ে আইন কর্মকর্তারা
এই প্রত্যয় ব্যক্ত করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত আজকের কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে
দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। যারা দুর্নীতিবাজ তারাই এখন বিভিন্ন কলঙ্ক দিয়ে যাচ্ছে। আজকের কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কয়েকশ (ডিএজি-এএজি) আইন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত