রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত

শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জয় দত্ত। আঘাত পেয়ে মাথার কয়েকটি জায়গা কেটে গেছে। লেগেছে সেলাই।

পুরী জগন্নাথ পরিচালিত ডাবল আইস্মার্ট ছবির শ্যুটিং করছিলেন সঞ্জয় দত্ত। এটি ব্লক ব্লাস্টার আইস্মার্ট শঙ্কর-এর সিক্যুয়েল। মুম্বাইয়ে কয়েক মাস শুটিংয়ের পর বাকি অংশের শুটিং হচ্ছে থাইল্যান্ডে। সেখানে শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সঞ্জু। তলোয়ারের লড়াইয়ের সময়ে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেখানে সেলাই দিতে হয়। তবে সেলাই দেওয়ার পরপরই ফিরে এসে ফের শুটিং করেন সঞ্জয়।

জুলাইয়েই ডাবল আইস্মার্ট ছবির পোস্টার প্রকাশ করেছেন ছবির নির্মাতা। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জুর আঙুল ও মুখে ট্যাটু। রয়েছে দাড়ি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ৮ মার্চ রিলিজ করবে ডাবল আইস্মার্ট। ছবিটি রিলিজ করা হবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়লমে।

সানি দেওল, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, রাবিনা ট্যান্ডনের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাকে। পাশাপাশি আরশাদ ওয়ারসির সঙ্গে একটি ছবি ও অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম ৩ ছবিতে দেখা যাবে সঞ্জয়কে।

খুঁজুন