রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন শুটিংয়ে আহত ইমরান হাশমি

শুটিংয়ে আহত ইমরান হাশমি

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দশা তার। গলায় গুরুতর আঘাত লেগেছে অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্রের খবর, হায়দরাবাদে ‘ঘোড়চড়ি ২’ নামের একটি ছবির শুটিং করছিলেন ইমরান। অ্যাকশন দৃশ্যের কাজ চলছিল। উঁচু থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন অভিনেতা।

গলায় গুরুতর চোট লাগে তার। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ খবর, সুস্থ আছেন ইমরান। দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

তবে আহত ইমরানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, চোয়ালের নিচে রক্ত চুইয়ে পড়ছে। অনেকটা কেটে গিয়েছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে আছেন অভিনেতা।

খুঁজুন