রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা • পারিবারিক ঘটনাকে রাজনৈতিক দাবি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত • ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ • বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে • বিরোধীদের সঙ্গে আলোচনার পর ভেনেজুয়েলায় আরও রাজনৈতিক বন্দির মুক্তি • ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের তৎপরতা, সাফল্যের দাবি স্কট বেসেন্টের • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬, মামলা ৪০ • ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে

স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে

: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্ট এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

আজ রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ফার্মেসি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ফার্মেসি বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ইতিবাচক।

দেশে তৈরি ওষুধ ১৬০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে।

এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ফার্মাসিস্টদের গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

চিকিৎসক ও গণমাধ্যমের সম্পর্ক প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, গণমাধ্যম ও চিকিৎসকরা একে অপরের প্রতিপক্ষ নন। স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি করোনা মহামারিসহ বিভিন্ন স্বাস্থ্য সংকটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান ও আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ইউএপি-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক।

খুঁজুন