বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান ভূমি অফিসে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং চালু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে জাঁকজমকপূর্ণ আয়োজনে সি-কে স্বাগত জানাবেন ট্রাম্প, তবে প্রত্যাশা কম বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আইন আদালত শ্যামলীর শপিং জোন বিডিতে অভিযানে ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

শ্যামলীর শপিং জোন বিডিতে অভিযানে ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

রাজধানীর শ্যামলীতে শপিং জোন বিডি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির তথ্য উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।

আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ঢাকা (পশ্চিম) কমিশনারের নির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর শ্যামলীর ১২/১/৪, রোড-২ এলাকায় অবস্থিত শপিং জোন বিডি প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইন মাধ্যমেও পোশাক বিক্রি করে থাকে। অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন ব্যবসায়িক দলিলাদি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহারকৃত মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা।

এনবিআর আরও জানায়, জব্দকৃত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন