বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান ভূমি অফিসে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং চালু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে জাঁকজমকপূর্ণ আয়োজনে সি-কে স্বাগত জানাবেন ট্রাম্প, তবে প্রত্যাশা কম বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের খবর আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের সঙ্গীত ঐতিহ্যকে বিশ্বপরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপনের জন্য একটি সুসংগঠিত ও পেশাদার জাতীয় অর্কেস্ট্রা গড়ে তোলা সময়ের দাবি।

আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে আন্তর্জাতিক মানের অর্কেস্ট্রার বিকাশ, পেশাদার অর্কেস্ট্রা শিল্পী তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ‘জাতীয় অর্কেস্ট্রা সংক্রান্ত খসড়া নীতিমালা’ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি মন্ত্রী বক্তৃতায় সংশ্লিষ্ট সকল বাহিনী ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যুগোপযোগী, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।এসময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি  সচিব মিজ ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্কেস্ট্রা টিমের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় জাতীয় অর্কেস্ট্রার সাংগঠনিক কাঠামো, শিল্পী নির্বাচন, প্রশিক্ষণ ব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন, পরিবেশনা নীতিমালা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিগণ খসড়া নীতিমালার বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও সুপারিশ প্রদান করেন।

খুঁজুন