রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন তাহসান-মিথিলার মেয়ে সৃজিতকে ‘আব্বু’ ডাকে

তাহসান-মিথিলার মেয়ে সৃজিতকে ‘আব্বু’ ডাকে


বিডি টুডেস বিনোদন ডেস্ক:


শোবিজ তারকা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর টালিউড নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।



 তাহসান-মিথিলার মেয়ে আইরাকে নিয়ে সেখানেই নতুন জীবন শুরু করেন এই অভিনেত্রী। যদিও বাবা তাহসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে মেয়ের।



সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মিথিলা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আইরার কথা চিন্তা করেই তাহসানের সঙ্গে যোগাযোগ ছিল তার।


 

মায়ের দ্বিতীয় বিয়ের পর সৃজিতকে ঠিক কতটা স্বাভাবিকভাবে নিয়েছেন আইরা। এসম্পর্কে মিথিলা বলেন, ‘আইরার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আইরা সৃজিতকে ‘আব্বু’ ডাকে আর তাহসানকে ডাকে ‘বাবা’। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি।’



 

বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জানতে চাইলে মিথিলা বলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে। এটাই হওয়া উচিত।’


এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।



খুঁজুন