মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফস্টাইল টাক মাথায় গজাবে চুল, চুলের যত্নে ঘি

টাক মাথায় গজাবে চুল, চুলের যত্নে ঘি

গরম গরম ভাতে ঘি, আহা… এ স্বাদের ভাগ হবে না। কিন্তু জানেন, ঘি শুধু খেলেই হলো না। মাখলেও দারুণ উপকার। ব্যাপারটা অদ্ভুত লাগছে? জেনে নিন রূপ বিশেষজ্ঞরা কী বলছেন।

১. দূষণের কারণে চুল তার উজ্জলতা হারিয়ে ফেলছে? চুলের যত্নে দারুণ কাজ করে ঘি। দু চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ নারকেল তেল। সপ্তাহে একদিন চুলে ভালো করে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন উজ্জলতা ফিরে আসবে।

২. অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যাও দূর করতে পারে ঘি। সপ্তাহে একদিন অল্প ঘি হালকা গরম করে চুলে ম্যাসাজ করুন।

৩. দিন দিন চুল পাতলা হয়ে আসছে? সপ্তাহে একবার ঘি ম্যাসাজ করুন। সঙ্গে মিশিয়ে নিন অল্প নারকেল তেল। দেখবেন আপনার মাথায় ধীরে ধীরে চুল গজাবে। চুল পড়ার সমস্যাও দূর হবে।

৪. ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড মাথার ত্বককে পুষ্টি দিয়ে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র করে, ফলে চুল নরম, মসৃণ এবং ঝকঝকে হয়।

৫. ঘিয়ের সঙ্গে আমলকি বা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। এরপর ভালো করে ম্যাসাজ করুন। চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এ মিশ্রণ।

তবে মনে রাখবেন চুলে ঘি ব্যবহারের পর অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। রাতে শোয়ার সময় চুলে ঘি ব্যবহার করবেন না। খবর সংবাদ প্রতিদিনের।

খুঁজুন