রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর টানা তিন দিন দূষণের শীর্ষে ঢাকা

টানা তিন দিন দূষণের শীর্ষে ঢাকা

টানা তিন দিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। সোমবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৯৩ নিয়ে, দূষিত শহরের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে রাজধানী।

গত শনি-রবিবারও দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। এ নিয়ে টানা তিন দিন শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং এ বছরে জানুয়ারির শুরু থেকে একাধিকবার তালিকার শীর্ষে ছিল ঢাকা । তালিকায় ২৯১ স্কোর নিয়ে দ্বিতীয় উজবেকিস্তানের তাসখন্দ ও ২১৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর থেকে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে জানা যায়। এ থেকে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তাও জানা যায়। 

খুঁজুন