মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বৃক্ষরোপণ ও মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো জব ফেয়ার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী দুর্জয়ের স্ত্রীসহ তিনজনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দামায়ান্তিকে সংসদের অনুমোদন ইসিতে জামায়াতের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
জাতীয় টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো জব ফেয়ার

টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো জব ফেয়ার

জেলায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক।

জব ফেয়ার অনুষ্ঠানে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দেশের শীর্ষস্থানীয় মোট ৫১ টি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি নিচ্ছেন। সেই সঙ্গে মেলায় চাকরিপ্রত্যাশী প্রার্থীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকরি করতে আগ্রহী এমন অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাদের আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয় চিন্তা করেই আজকের এ জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, এ জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতেও এ জব ফেয়ার এর আয়োজন করা হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।

খুঁজুন