মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ইসিতে জামায়াতের প্রতিনিধিদল

ইসিতে জামায়াতের প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল।

দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল আজ বৈঠক করেছেন।

এ সময় নির্বাচন কমিশনে (ইসি) এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখাসহ ৯ দফা জানিয়েছে দলটি।

অন্য দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবও বৈঠককে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। তার পরিপ্রেক্ষিতে আজকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা ৯ দফা, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, সুপারিশ ও মতামত জানিয়েছি। আমরা সিইসির কাছে লিখিতভাবে ৯টি দাবি হস্তান্তর করেছি। এর আগেও আমরা ইসিতে কিছু দাবি জানিয়েছিলাম, সেগুলোর ফলোআপ কী হলো, সেটা নিয়েও আমরা উনাদের সাথে আলোচনা করেছি।

খুঁজুন