বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে ৬.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
আইন আদালত টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার সখিপুর উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় আওয়াল শফি (৪৫) নামের মোটরসাইকেল আরোহী একব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর একটার দিকে সখিপুর উপজেলায় নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল শফি জেলার সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি পদে কর্মরত ছিলেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আওয়াল শফি মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে নিজ বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল শফির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুঁজুন