সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
২১ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে তার পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বাইরে বিপুল সংখ্যক উৎফুল্ল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।

একই দিন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

খুঁজুন