সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি : শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জানুয়ারি ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টে এর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি 
র‍্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন, উপ-পরিচালক নুরুর আবছার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌসুমি আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল,পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগমসহ অন্যান্যরা।

জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন বলেন দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আত্ম সামাজিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে সকলকে আরো ভালো করে কাজ করার আহ্বান জানান তিনি।

খুঁজুন