বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ
জাতীয় ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার ভূল্লী উপজেলায় আজ মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ব্যাটারি-চালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আনোয়ারা বেগম (৪৫) এবং জীবন অধিকারী (৪০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রী আনোয়ারা বেগম জেলার ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী। অন্যদিকে, নিহত অটোরিকশার চালক জীবন অধিকারী জেলার সদর উপজেলার শুখান পুকুর এলাকার ছত্রিশ অধিকারীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। পথিমধ্যে সেটি পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্থ হয় এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অটোরিকশার চালক জীবন অধিকারীর মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পিকআপ গাড়িটি জব্দ এবং সেটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন