রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি থমথমে নয়াপল্টন, মানুষ প্রবেশে কড়াকড়ি

থমথমে নয়াপল্টন, মানুষ প্রবেশে কড়াকড়ি

বিএনপি ও পুলিশের গতকালের সংঘর্ষের পর, অনেকটাই থমথমে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ।

পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিপনীবিতান, অফিস ও ব্যাংক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ কোনো নেতাকর্মী দেখা যায়নি। নয়াপল্টন-জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, জনগণের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

খুঁজুন