বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা টি-টোয়েন্টি থেকে সরিয়েই দেওয়া হলো ডোমিঙ্গোকে

টি-টোয়েন্টি থেকে সরিয়েই দেওয়া হলো ডোমিঙ্গোকে

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেয়া হয়েছে। এখন থেকে তিনি কেবল টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন।

সোমবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া কাপের উদ্দেশে মঙ্গলবার দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে বাংলাদেশ দল হেড কোচ ছাড়াই যাবে। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

ডমিঙ্গো টি-টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে। এই দক্ষিণ আফ্রিকান কোচ এখন থেকে ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবে, সেদিকেও তিনি মনোযোগ দেবেন।

খুঁজুন