প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে নতুন এই পর্ষদের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে গোলাম দাস্তগীর তৌহিদ এবং যুগ্ম সম্পাদক পদে বদরুদ্দোজা মাহমুদ তুহিন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন সম্পন্ন হয়েছে যেখানে কোষাধ্যক্ষ হয়েছেন মাহদী হাসান শিমুল এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদ ইমাম। প্রচার ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারহানা হক নীলার ওপর। পাশাপাশি মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদারকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণ করার পর নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী সংগঠনের সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষার ওপর জোর দেন। তিনি একই সাথে দেশের আইসিটি এবং টেলিকম খাতের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে নতুন এই পর্ষদের ফলাফল ঘোষণা করেন।নির্বাচনের ফলাফলে কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের
জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে গোলাম দাস্তগীর তৌহিদ এবং যুগ্ম সম্পাদক পদে বদরুদ্দোজা মাহমুদ তুহিন দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন সম্পন্ন হয়েছে যেখানে কোষাধ্যক্ষ হয়েছেন মাহদী হাসান শিমুল এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদ ইমাম। প্রচার ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে
ফারহানা হক নীলার ওপর। পাশাপাশি মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদারকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।দায়িত্ব গ্রহণ করার পর নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী সংগঠনের সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষার ওপর জোর দেন। তিনি একই সাথে দেশের আইসিটি এবং টেলিকম খাতের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত