সোমবার, ২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সম্পাদক কুমার বিশ্বজিত • নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা • অতিরিক্ত দুশ্চিন্তা করা কি শুধুই রোগ, নাকি অন্য কোনও বিপদের সংকেত? • ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ • শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী • অ্যানফিল্ড জয়ের মিশন উপভোগ করছে আর্সেনাল • প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন • জাতীয় নিরাপত্তা-আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে হতে হবে • প্রাসঙ্গিক বিষয়ে ‘অপ্রাসঙ্গিক আন্দোলন’ নয়: জবি শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী • দলের উন্নতিতে আশাবাদী হয়ে উঠছেন মরিনিয়ো
আইন আদালত ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অপরাধ ডেস্ক: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক শামসুর রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ প্রদান করে। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ব্যাংক হিসাবগুলো জব্দের এই আবেদন করেছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এই বিশাল দুর্নীতির অনুসন্ধানের ধারাবাহিকতায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের আরেকটি অভিযোগ যুক্ত করা হয়।

অনুসন্ধান চলাকালে অভিযুক্ত শামসুর রহমানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাবের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। অভিযুক্ত ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। এই অর্থ সরাতে পারলে ভবিষ্যতে মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ব্যাহত হবে।

এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে ওই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করে দুদক। আদালতের এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে এবং অনুসন্ধানের পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

খুঁজুন