রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন টিকে থাকার কৌশল জানালেন ফারিয়া

টিকে থাকার কৌশল জানালেন ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

সম্প্রতি নিজের অভিনয় ও নতুন অভিনয়শিল্পীদের নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অনেক কথাই বলেন।

সেখানে তিনি বলেন, আসলে প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে। কারণ ভালো ছেলে-মেয়েদের সিনেমার প্রতি ঝোঁক, অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। তারা ভালো কাজ করতে চাইছে। অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে। ফলে সেই দিক থেকে যদি বিচার করা যায়, কাজ পাওয়া বা কাজটাকে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

এছাড়া তিনি আরও বলেন, একটি কাজ দিয়ে তো আসলে খুব বড় সুযোগ পাওয়া যায় না কখনও। তবে সুযোগটি যদি কাজে লাগিয়ে টিকে থাকা যায়, তাহলেই আসল ব্যাপারটা দাঁড়ায়। এটাই আমার কাছে টিকে থাকার আসল পরীক্ষা। সেখানে গিয়ে হয়তো অনেকেই ছিটকে যায়। আবারও অনেকে টিকে থাকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলায়। এছাড়া তিনি সিনেমার বর্তমান সময়ের নানা দিক নিয়ে কথা বলেন।

খুঁজুন