মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর তিনবিঘা সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর

তিনবিঘা সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক লালমনিরহাট ;

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে চলাচলে ভারত নিয়ন্ত্রিত একমাত্র সড়ক তিনবিঘা করিডর দিয়ে ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ-ভারতের পুলিশ ও সীমান্তরক্ষীদের উপস্থিতিতে ৬ সেপ্টেম্বর মঙলবার রাত ৮ টা ২০ মিনিটে নিকট আত্মীয়ের কাছে লাশটি দেওয়া হয়।

পুলিশ জানায়, গত এক সপ্তাহ আগে (৩১ আগস্ট) সকাল ৮ টায় বাংলাদেশের অভ্যন্তরের লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সেতুর প্রায় ৫ শ মিটার দূরে নদী ও চর অংশে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ (২২) ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ও সদর হাসপাতালের মর্গে রাখে। অপরদিকে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানায় যুবক হারানোর সাধারণ ডায়েরী করে একটি পরিবার। ভারতীয় মেখলিগঞ্জ থানার পুলিশ তিস্তা নদীর বাংলাদেশ অংশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের সংবাদ জানতে পারে। পরবর্তীতে বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়ন ও বর্ডার সিকিউরিটি ফোর্স ৬ বিএসএফ ব্যাটালিয়নের সহায়তায় উভয় দেশের পুলিশ উদ্ধারকৃত মরদেহের ছবি, হারানো ডায়েরীর তথ্য/পরিচয় আদান প্রদান করে। এতে ভারতীয় পুলিশ হারিয়ে যাওয়া যুবকের নিকট আত্মীদেরকে ছবি দেখিয়ে নিশ্চিত হয় বাংলাদেশে তিস্তা নদী হতে উদ্ধারকৃত মরদেহের যুবক ভারতীয় নাগরিক শিবনাথ দাস (২২)। তাঁর বাবার নাম মৃত নারায়ন দাস। বাড়ি ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওয়েস্ট বাংলা এলাকায়।

খুঁজুন