রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি তিনি মানবিকতার এক উজ্জ্বল প্রতীক

তিনি মানবিকতার এক উজ্জ্বল প্রতীক

এমন মানুষ খুব কমই দেখা যায়, যাঁদের প্রতি মানুষের ভালোবাসা দল-মত নির্বিশেষে সমানভাবে ছড়িয়ে থাকে। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন সততা, বিনয় ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জের মানুষের হৃদয়ের স্পন্দন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ও হাওরাঞ্চলের উন্নয়নের রূপকার—জননেতা এম এ মান্নান এমপি।

বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটির কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় ছিল মানুষের পরিচয়। তিনি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সমান চোখে দেখতেন। তাঁর কাছে ‘ভিআইপি’ বা ‘ডিভিআইপি’ বলে কোনো আলাদা শব্দ ছিল না; একজন সাধারণ নাগরিকও তাঁর কাছে সমান সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন।

আজকের সামাজিক যোগাযোগমাধ্যমে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি পোস্টেও অসংখ্য সমালোচনা, নেতিবাচক মন্তব্য কিংবা ‘হাহা’ প্রতিক্রিয়া দেখা যায়, সেখানে এম এ মান্নান এক ব্যতিক্রমী নাম। তিনি এমন একজন রাজনীতিবিদ, যাঁর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দলীয় গণ্ডি পেরিয়ে গেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাঁর সততা, সরলতা ও জনকল্যাণে নিবেদিত জীবন নিয়ে সমালোচনা করতে দেখা যায় খুব কম মানুষকেই।

তিনি প্রমাণ করে গেছেন—মানুষের হৃদয়ে স্থান করে নিতে ক্ষমতা নয়, প্রয়োজন সততা, মানবিকতা ও মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।

খুঁজুন