রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি তিনশ আসনেই ইভিএম চায় জেপি

তিনশ আসনেই ইভিএম চায় জেপি

ইভিএমের প্রতি আস্থা জানিয়ে জাতীয় পার্টি- জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেছেন, কমিশন আগামী নির্বাচন ইভিএম ব্যবহার করতে চাইলে তিনশ আসনেই করতে হবে। আপাতত, কমিশনের সেই সক্ষমতা না থাকলে সব আসনের ১০ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

সংলাপে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কাজ ও বক্তব্যের মাধ্যমে সবার আস্থা অর্জনের পরামর্শ দেয়া হয়। দলটির সাধারণ সম্পাদক বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইলে সব ধরনের বিতর্ক এড়িয়ে চলতে হবে কমিশনকে।

শহিদুল ইসলাম বলেন, বিচ্ছিন্নভাবে অল্প আসনে ইভিএম ব্যবহার হলে সবার প্রতি সমান আচরণ করা হবে না সুতরাং কমিশনের উচিত সব আসনের অন্তত ১০ বা ২০ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা।

খুঁজুন