বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা টঙ্গীবাড়িতে আগুনে পুড়লো ৩২ দোকান

টঙ্গীবাড়িতে আগুনে পুড়লো ৩২ দোকান

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩২টি দোকান। উপজেলার বালিগাও বাজারে সোমবার(২৭ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্ঠায় তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মাসুম হাসান জানান, বালিগাও বাজারের পিয়াজ পট্রিতে থাকা হার্ডওয়্যার দোকান, চাউলের আড়ৎ দোকান, মুটি দোকান, টেইলার্স, ঔষুধের ফার্মেসী, বীজের দোকান, টিভি ফ্রিজের সোরুমের গোডাউন সহ ৩২টি দোকান পুড়ে গেছে।

টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর থেকে নব্যচালু হওয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বালিগাও বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ জুয়েল বেপারী জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায় আগুন লাগার সংবাদ শুনে এসে দেখি কয়েকটা ফ্রিজ স্থানীয়রা বের করতে পারলেও অধিকাংশ মালামাল আগুনে জ্বলছে।

মুন্সীগঞ্জের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সকট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রন করা না গেলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভবনা ছিল। বৃহৎ বাজারটি ভস্মীভূত হতো।

অগ্নিকান্ডের ঘটনার পর টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকতা রোমানা তানজিন অন্তরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সকল প্রকার সহায়তা করার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা থেকে রেহাই পেতে দিক নির্দেশনা দেন।

খুঁজুন