রাজনীতি ডেস্ক: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার নিজের শিখ দেহরক্ষীরা গুলি করে হত্যা করার ঘটনাটি সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ আত্মজীবনীতে বিস্তারিতভাবে উঠে এসেছে। দিল্লির প্রধানমন্ত্রী ভবনে গোসলের প্রস্তুতির সময় গুলির শব্দ শুনে বাইরে ছুটে গিয়ে সোনিয়া রক্তাক্ত ও নিথর অবস্থায় ইন্দিরা গান্ধীকে একটি সাদা অ্যাম্বাসেডরে দেখতে পান। হাসপাতালে দীর্ঘ উৎকণ্ঠার পর চিকিৎসকদের মাধ্যমে তার সেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় এবং সে সময় স্বামী রাজীব গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী করার দলীয় চাপে সোনিয়া তীব্র আতঙ্ক প্রকাশ করেছিলেন। রাজীবকে রাজনীতিতে না যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন যে ওরা তাকেও মেরে ফেলবে, যার জবাবে রাজীব জানিয়েছিলেন যে তাকে এমনিতেই মেরে ফেলা হতে পারে।
১৯৯১ সালে আত্মঘাতী হামলায় রাজীব গান্ধী নিহত হওয়ার পর সোনিয়া নিজেকে জনজীবন থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন এবং রাজনীতিকে ঘৃণা করতে শুরু করেন কারণ এই রাজনীতিই তার পরিবারের আপনজনদের কেড়ে নিয়েছিল। তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার এক প্রশ্নের জবাবে তিনি কান্নায় ভেঙে পড়ে জানান যে হত্যাকারীদের প্রতি তার কোনো প্রতিশোধের মনোভাব নেই। তবে নব্বইয়ের দশকের শেষভাগে কংগ্রেস দলের ভাঙন ও হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের উত্থানের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ নেতাদের প্রচণ্ড চাপে তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন। ১৯৯৭ সাল থেকে সংস্কৃত পণ্ডিতের কাছে ভগবদ্গীতা পাঠ করে ফলের আশা না করে নিজের কর্তব্য পালনের বার্তা পেয়ে তিনি তার ভেধরের সমস্ত সংশয় দূর করেন।
স্মৃতিকথার অন্যতম নাটকীয় অধ্যায় হলো ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জোটের অপ্রত্যাশিত জয়ের পর সোনিয়ার প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের ঘটনা। রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি জানানোর পর সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও নেতাকর্মীদের চাপে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি ভুলবশত ‘ঠিক হ্যায়’ বলে ফেললে সবাই উল্লাস শুরু করে। তবে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার জোরালো আপত্তি এবং নিজের বিদেশি পরিচয়কে কেন্দ্র করে বিজেপি যেন দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই কারণে তিনি শেষ পর্যন্ত পদ গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর তিনি অর্থনীতিবিদ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন যাকে তিনি বিতর্কের ঊর্ধ্বে ও দেশ পরিচালনায় নিখুঁত সমঝদার হিসেবে মূল্যায়ন করেছেন।
ব্যক্তিগত ট্র্যাজেডি ও রাজনীতির বহু চড়াই-উতরাই পেরিয়ে ৭৯ বছর বয়সী সোনিয়া বর্তমানে রাজ্যসভার সদস্য এবং তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে স্মৃতিকথার শেষাংশে কোনো বিজয়ের উল্লাস প্রকাশ পায়নি, বরং এক ধরনের গভীর বিষাদ ও অতৃপ্তি লক্ষ্য করা যায়। জীবনের লড়াইয়ের মূল্যায়ন করতে গিয়ে সোনিয়া লিখেছেন যে তিনি সাধ্যমতো সব চেষ্টাই করেছেন, কিন্তু যেসব শক্তির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন তাদের পেছনে হটিয়ে দিতে তিনি পুরোপুরি সফল হননি।
‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত
‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত
রাজনীতি ডেস্ক: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার নিজের শিখ দেহরক্ষীরা গুলি করে হত্যা করার ঘটনাটি সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ আত্মজীবনীতে বিস্তারিতভাবে উঠে এসেছে। দিল্লির প্রধানমন্ত্রী ভবনে গোসলের প্রস্তুতির সময় গুলির শব্দ শুনে বাইরে ছুটে গিয়ে সোনিয়া রক্তাক্ত ও নিথর অবস্থায় ইন্দিরা গান্ধীকে একটি সাদা অ্যাম্বাসেডরে দেখতে পান। হাসপাতালে দীর্ঘ উৎকণ্ঠার পর চিকিৎসকদের মাধ্যমে তার সেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় এবং সে সময় স্বামী রাজীব গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী করার দলীয় চাপে সোনিয়া তীব্র আতঙ্ক প্রকাশ করেছিলেন। রাজীবকে রাজনীতিতে না যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন যে ওরা তাকেও মেরে ফেলবে, যার জবাবে রাজীব জানিয়েছিলেন যে তাকে এমনিতেই মেরে ফেলা হতে পারে।১৯৯১ সালে আত্মঘাতী হামলায় রাজীব গান্ধী নিহত হওয়ার পর সোনিয়া নিজেকে জনজীবন থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন এবং রাজনীতিকে ঘৃণা
করতে শুরু করেন কারণ এই রাজনীতিই তার পরিবারের আপনজনদের কেড়ে নিয়েছিল। তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার এক প্রশ্নের জবাবে তিনি কান্নায় ভেঙে পড়ে জানান যে হত্যাকারীদের প্রতি তার কোনো প্রতিশোধের মনোভাব নেই। তবে নব্বইয়ের দশকের শেষভাগে কংগ্রেস দলের ভাঙন ও হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের উত্থানের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ নেতাদের প্রচণ্ড চাপে তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন। ১৯৯৭ সাল থেকে সংস্কৃত পণ্ডিতের কাছে ভগবদ্গীতা পাঠ করে ফলের আশা না করে নিজের কর্তব্য পালনের বার্তা পেয়ে তিনি তার ভেধরের সমস্ত সংশয় দূর করেন।স্মৃতিকথার অন্যতম নাটকীয় অধ্যায় হলো ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জোটের অপ্রত্যাশিত জয়ের পর সোনিয়ার প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের ঘটনা। রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি জানানোর পর সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও নেতাকর্মীদের চাপে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি ভুলবশত ‘ঠিক হ্যায়’ বলে ফেললে সবাই উল্লাস শুরু করে। তবে ছেলে রাহুল ও
মেয়ে প্রিয়াঙ্কার জোরালো আপত্তি এবং নিজের বিদেশি পরিচয়কে কেন্দ্র করে বিজেপি যেন দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেই কারণে তিনি শেষ পর্যন্ত পদ গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর তিনি অর্থনীতিবিদ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন যাকে তিনি বিতর্কের ঊর্ধ্বে ও দেশ পরিচালনায় নিখুঁত সমঝদার হিসেবে মূল্যায়ন করেছেন।ব্যক্তিগত ট্র্যাজেডি ও রাজনীতির বহু চড়াই-উতরাই পেরিয়ে ৭৯ বছর বয়সী সোনিয়া বর্তমানে রাজ্যসভার সদস্য এবং তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে স্মৃতিকথার শেষাংশে কোনো বিজয়ের উল্লাস প্রকাশ পায়নি, বরং এক ধরনের গভীর বিষাদ ও অতৃপ্তি লক্ষ্য করা যায়। জীবনের লড়াইয়ের মূল্যায়ন করতে গিয়ে সোনিয়া লিখেছেন যে তিনি সাধ্যমতো সব চেষ্টাই করেছেন, কিন্তু যেসব শক্তির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন তাদের পেছনে হটিয়ে দিতে তিনি পুরোপুরি সফল হননি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত