বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: বিদ্যুৎমন্ত্রী • ‘সংসদ সদস্যদের বক্তব্য শুনতে মন্ত্রীরা নেই’, সংসদে ক্ষোভ বিরোধীদলীয় নেতার • সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই • ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী • ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়, কোথায় কবে • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইনসহ আটক ৩, দুটি ইজিবাইক জব্দ • ‘হাফিনিয়ার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’ • প্রতিমন্ত্রীর বক্তব্যে ‘ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ দেখছে টিআইবি • চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি • দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের
জাতীয় ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

জাতীয় ডেস্ক: যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাপ সামলাতে রাজধানী ঢাকার কাছাকাছি এলাকায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনার কথা জানান। একাধিক রানওয়েসহ এই বিমানবন্দরটি নির্মিত হলে দেশ বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও সমৃদ্ধ করতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে বিমান বহরে নিজস্ব ১৯টি উড়োজাহাজ রয়েছে এবং নতুন করে আরও ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বোয়িং কোম্পানির ২৫টি এবং এয়ারবাস কোম্পানির ১০টি উড়োজাহাজ পর্যায়ক্রমে যুক্ত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসেরগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমান বহরে সংযোজিত হবে। এই আকাশযানগুলো যুক্ত হলে দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে জাতীয় সংসদে অন্য এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, দেশে বর্তমানে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ছয় হাজার ৫৩৬ জন। তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে এ পর্যন্ত ছয় হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে।

ভবিষ্যতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এ ছাড়া রাজাকার ও বিরোধিতাকারীদের তালিকা প্রণয়নের বিষয়ে শিক্ষাবিদ, গবেষক ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে।

খুঁজুন