রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ‘ট্রেনে প্রতিদিন রাজধানী ছাড়তে পারবেন ৫৩ হাজার যাত্রী’

‘ট্রেনে প্রতিদিন রাজধানী ছাড়তে পারবেন ৫৩ হাজার যাত্রী’

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, ‘আন্তঃনগর ট্রেনে প্রতিদিন যাতায়াতের জন্য ২৭ হাজার ৭৫৩টি টিকিট  রয়েছে। আর কমিউটারে আরও ২৫ হাজারের মতো টিকিট আছে। ফলে ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারবেন। এখন সবাই যদি ট্রেনে করে বাড়ি যেতে চান সেটা কোনো অবস্থাতেই সম্ভব না।’

আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাসুদ সারওয়ার বলেন, ‘অনেক মানুষ ট্রেনে বাড়ি যেতে চাওয়ায় টিকিট কাটতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঈদ উপলক্ষে মানুষের চাপ হবে এটা জেনেই আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এ ছাড়া দুটি স্পেশাল ট্রেনও সংযোজন করা হয়েছে, যেটি ২৯ এপ্রিল থেকে চলাচল করবে।’

ট্রেনের টিকিট পেতে কোটা বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার কারণে যে কোটা প্রথা বাতিল করা হয়েছে এখনও সেটি বলবৎ আছে। শুধু রেলওয়ের ২ শতাংশ ও ইমার্জেন্সি (জরুরি) ২ শতাংশ কোটা চালু আছে। টিকিট অনলাইনে অর্ধেক ও কাউন্টারে বাকি অর্ধেক বিক্রি হচ্ছে।’

খুঁজুন