বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবিন এর সিনেমা।

টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবিন এর সিনেমা।

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ক্যারিয়ারে প্রথমবার তিনি কোন সিনেমায় কাজ করেছেন । নাম ‘সাবা’। অনলাইনে কিংবা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সেই সিনেমা প্রদর্শিত হয়েছে মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব বলা হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিলোএই উৎসবের ৪৯তম আসর। চলছে টানা ১১ দিন। এই মর্যাদাপূর্ণ উৎসবেই দেখানো হয়েছিল মেহজাবিনের ‘সাবা’।


টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে, সম্প্রতি তার একটি তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সঙ্গে জায়গা করে নিয়েছে মেহজাবিন অভিনীত বাংলাদেশি সিনেমা ‘সাবা’।

এই সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে মেহজাবিনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানানো হয়। সেই খবরের তিন মাস পরেই  নতুন সুসংবাদ পেয়েছিলো।

‘মাটির প্রজার দেশে’র আরিফুর রহমান ও তামিম আবদুল মজিদের প্রযোজনায় ‘সাবা’র চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচী প্রমুখ। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তি পাওয়ার কথা।

খুঁজুন