মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
কৃষি তরমুজ খেয়ে যে খাবার খেলে বিপদ

তরমুজ খেয়ে যে খাবার খেলে বিপদ

তরমুজ খেতে কার না ভালো লাগে? গরমের সময় এই ফল খুবই উপকারী। এই ফলে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার রয়েছে । গরমে তরমুজ খেলে শরীর জুড়িয়ে যায়। তবে অনেক সময় তরমুজ খাওয়ার পরে কিছু খাবার খেলে পেটের নানা সমস্যা হতে পারে। এ কারণে তরমুজের খাওয়ার পর এসব খাবার এড়ানো উচিত। যেমন-

দুধ: তরমুজ খাওয়ার পর দুধ খেলে শরীরের জন্য নানাভাবে তা ক্ষতিকর হতে পারে। তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবারে প্রতিক্রিয়া হয় এবং পেট ফুলে যায়। দুধ খাওয়ার পর পর তরমুজ খেলে বদহজমও হতে পারে।

প্রোটিন জাতীয় খাবার: তরমুজ খাওয়ার পর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আসলে, তরমুজে ভিটামিন এবং খনিজ থাকে। কিছু স্টার্চও আছে। সেক্ষেত্রে তরমুজ খাওয়ার পর প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন- ডাল খেলে হজমের এনজাইমকে ক্ষতিগ্রস্ত করে এবং পাকস্থলীর জন্য তা ক্ষতিকর হতে পারে।

ডিম: তরমুজ খাওয়ার পর ডিম খেলে পেটের নানা সমস্যা হতে পারে। প্রোটিন ছাড়াও ডিমে ওমেগা-৩-এর মতো ফ্যাটি অ্যাসিড থাকে। অন্যদিকে তরমুজ একটি পানিসমৃদ্ধ ফল। এই দুটি খাবারে থাকা নানা উপাদান একসাথে হজমে বাধা দেয় এবং পেটে ফোলাভাব তৈরি হয়। তরমুজ খাওয়ার পর ডিম খেলে কোষ্ঠকাঠিন্যও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে,হজম ভালো হতে হলে তরমুজ খাওয়ার পর অন্তত ৩০ মিনিট কিছু না খাওয়াই ভালো। এতে শরীর ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারে।

সূত্র: ইন্ডিয়া টিভি

খুঁজুন