মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা
খেলাধুলা ট্রুডোর সিদ্ধান্তে ক্ষুব্ধ কানাডিয়ানরা
প্রেমিকের দায়িত্ব আগে, না দেশের ম্যাচ?

ট্রুডোর সিদ্ধান্তে ক্ষুব্ধ কানাডিয়ানরা

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচে না গিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন প্রেমিকা কেটি পেরির পারফরম্যান্স দেখতে।
রোববার (১৪ জুন) ট্রুডো নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, কখনো কখনো সাপোর্টিভ বয়ফ্রেন্ডের দায়িত্বও তো পালন করতে হয়। তবে আপনারা জানেনই, কাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি। পোস্টে তিনি কানাডার পতাকার ইমোজিও যোগ করেন।
টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে প্রায় একই সময়ে দুটি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ট্রুডো টরন্টোতে কানাডা-বসনিয়া ম্যাচের পরিবর্তে লস অ্যাঞ্জেলেসে গিয়ে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেন।
সেখানে কেটি পেরি মঞ্চে পারফর্ম করার পর দৌড়ে এসে ট্রুডোকে চুমু খেয়ে অভ্যর্থনা জানান।
গ্যালারিতে বসে দুজনকে বিয়ার খেতে, আলিঙ্গন করতে এবং প্রেমে মগ্ন অবস্থায় দেখা যায়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কানাডিয়ানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অনেকে এটাকে দেশের মুখে চড় মারার সমান বলে অভিহিত করেন। কেউ কেউ ট্রুডোকে 'দেশদ্রোহী' ও 'প্রতারক' বলেও আখ্যা দিয়েছেন।
টরন্টোর ম্যাচে কানাডা বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শুভসূচনা করে।
কেটি পেরি উদ্বোধনী অনুষ্ঠানে তার ২০২৪ সালের অ্যালবাম ১৪৩ থেকে তুলনামূলকভাবে কম পরিচিত গান ওয়ান্ডার পরিবেশন করেন। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তার জনপ্রিয় হিট গানগুলো তিনি এবার গাইবেন না।
ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক গত বছর জুলাই থেকে আলোচনায় আসে। ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিশ্চিত করেন।
ট্রুডোর আগের স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে ২০২৩ সালে। তাদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে কেটি পেরি আগে রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিবাহিত ছিলেন।

খুঁজুন