রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন তুফানের ‘মুণ্ডু কাটা’ দৃশ্য সংশোধন

তুফানের ‘মুণ্ডু কাটা’ দৃশ্য সংশোধন

পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এরই মধ্যে সিনেমাটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। সর্বশেষ সিনেমাটির ‘মুণ্ডু কাটা’ দৃশ্য নিয়ে তৈরি হয় আলোচনা। এবার ভয়ঙ্কর সেই দৃশ্য অস্পষ্ট করা হলো।

সংবাদমাধ্যমে ‘মুণ্ডু কাটা’ দৃশ্য নিয়ে সংবাদ প্রকাশের পরই সমালোচনা করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। স্পর্শকাতর দৃশ্যগুলো অস্পষ্ট করে সিনেমা প্রদর্শনের নিয়ম। ব্লার না করে প্রদর্শন না করায় কেউ কেউ আঙুল তুলেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের দিকেও।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই ভয়ঙ্কর দৃশ্যটি প্রচার করা হয়। এতে করে অনেক শিশু ও নারী ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

রবিবার কয়েকটি প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা যায়, সিনেমার সেই ‘মুণ্ডু কাটা’ দৃশ্য ব্লার করে ‘তুফান’ সিনেমা প্রদর্শন করা হচ্ছে।

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘তুফান’ সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি।

খুঁজুন