বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ভারত-পাকিস্তানকে হারিয়ে ‘আপসেট’ ঘটাতে চান সাকিব

ভারত-পাকিস্তানকে হারিয়ে ‘আপসেট’ ঘটাতে চান সাকিব

ইয়াশফি রহমান : জয়ের সম্ভাবনা তৈরী করে হেরে যাওয়া- ভারতের বিপক্ষে গত কয়েক বছর সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের এমন চিত্র খুবই সাধারণ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিবেশী। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশ, ভারত দুটো দলই জিতেছে দুটি করে ম্যাচ। গ্রুপ-২-এর পয়েন্ট তালিকায় দুইয়ে আছে ভারত এবং তিনে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে যেতে অ্যাডিলেড ওভালে আগামীকাল মুখোমুখি হবে এই দুই প্রতিবেশী। এমনকি এই অ্যাডিলেডে আরেক এশিয়ান টিম পাকিস্তান দলের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। সাকিব বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের একটা জিতলে আপসেট হিসেবে গন্য হবে ৷ আমরা সেই আপসেট ঘটাতে পারলে খুশি হব ৷

২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে উঠেছে বিশেষ কিছু। আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ, অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই দুই প্রতিবেশীর ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচটা ‘স্পেশাল’ কি না এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না। আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আমরা একই অ্যাপ্রোচ নিয়ে আমরা খেলতে চাই। 

খুঁজুন