বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী চট্টগ্রামে জশনে জুলুসে লাখো জনস্রোত, উৎসবমুখর নগরী দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর
খেলাধুলা ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন

ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন

পেসার নাভিন উল হককে ফিরিয়ে এনে আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। প্রায় দুই বছর পর আফগানিস্তান দলে ফিরলেন নাভিন।
 
কাঁধের ইনজুরির কারণে ২০২৪ সালের ডিসেম্বরে মাঠের বাইরে ছিটকে যান নাভিন। ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর আট মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। এজন্য গত বছর এশিয়া কাপ ও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি ২৬ বছর বয়সী নাভিন। 

আফগানিস্তানের সাদা বলের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নিয়ে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলতে পারেনি তিনি। আইরিশদের বিপক্ষে ঐ সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। 
 
টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবও। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুর উল রাহমান। দলে থাকা আরেক উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে নুরকে। 

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ইব্রাহিম জাদরানের। গত মার্চে দলের সেরা স্পিনার রশিদ খানের কাছ থেকে দলের নেতৃত্ব পান ইব্রাহিম। 

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে ভারত ও আফগানিস্তান। সবগুলো ম্যাচই হবে দিল্লিতে। তবে এটি আফগানিস্তানের হোম সিরিজ। নিজেদের হোম ম্যাচগুলো দীর্ঘদিন ধরে ভারত, দুবাইয়ে বা অন্য কোন ভেন্যুতে খেলছে আফগানরা।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নুর উল রাহমান, সেদিকুল্লাহ আটাল, ডারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক। 

খুঁজুন