রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ভারতে শিশুদের মাঝে ছড়াচ্ছে টমেটো ফ্লু

ভারতে শিশুদের মাঝে ছড়াচ্ছে টমেটো ফ্লু

করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই খবরের শিরোনাম হচ্ছে মাঙ্কিপক্স। আর এরই মধ্যে ভারতে শিশুদের মধ্যে ছড়াচ্ছে টমেটো ফ্লু।

ওড়িশার ২৬ শিশু আক্রান্ত হয়েছে এতে। তাদের অবস্থা উদ্বেগজনক না হলেও নতুন এই রোগ ভাবাচ্ছে রাজ্য সরকারকে।

কস্কাকি ভাইরাসের সংক্রমণে এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগটি ছোঁয়াচে। সাধারণভাবে জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা আর শরীরে পক্সের মতো ফোসকা দেখা দেয় এই রোগে আক্রান্ত হলে। ফোসকাগুলো সাধারণত দেখা যায় হাত,পা আর মুখের চারপাশে। তাই একে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলা হয়।

সাধারণভাবে এই রোগে আক্রান্ত শিশুরা ৫-৭ দিনের মধ্যেই সেরে ওঠে। এ রোগে আক্রান্ত হলে শিশুদের বেশি করে তরল খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফোসকাগুলো কোনোভাবেই কাটাছেঁড়া করা যাবে না। আক্রান্ত রোগীর পোশাক, থালাবাটি ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে যাতে এটি অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে না পারে। কুসুম কুসুম গরম পানিতে গোসল করা ভালো।

এ ফ্লুর ওপরে নজর রাখতে ২৪ জনের একটি টিম গঠন করেছে কেরালা সরকার। কর্নাটকেও রাজ্য সরকার কেরালা থেকে আগত মানুষজনের ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছে।

সূত্র : জি নিউজ।

খুঁজুন