সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ভবেরচরে মাদক ব্যবসায়ির বাড়িতে যুবদলের অভিযান
মুন্সীগঞ্জের গজারিয়ায়

ভবেরচরে মাদক ব্যবসায়ির বাড়িতে যুবদলের অভিযান

ভবেরচর ইউনিয়নে মাদক ব্যবসায়ির বাড়িতে এলাকাবাসী ও ইউনিয়ন যুবদলের অচমকা অভিযান।

২৬ জুন শুক্রবার বিকালে ভবেরচর ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন যুবদলের যৌথ প্রচেষ্টায় আচমকা সাঁড়াশি অভিযান পরিচালিত হয়, মাদক ব্যবসায়ির পরিবারকে দেয়া হয় সর্বশেষ সর্তকবার্তা। ভবেরচর ইউনিয়নে স্থানীয় জনগণ ও ভবেরচর ইউনিয়ন যুবদলের যৌথ প্রচেষ্টার আগামীদিনে ব্যাপকভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে ধারাবাহিক ঝটিকা অভিযান পরিচালিত হবে বলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তারা তাদের প্রতিক্রিয়ায় জানায়।

এসময় ভবেরচর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহামেদ শিকদার।

ঘটনার খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসী ও  ইউনিয়ন যুবদলের যৌথ প্রতিক্রিয়ায় পরিচালিত মাদক বিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে ভবেরচর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল মিয়া (৩৫) এর বাড়িতে গজারিয়া উপজেলা যুবদলে সদস্য সচিব নাজির আহমেদ শিকদার এর নেতৃত্বে মাদক বিরোধী এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়। এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল মিয়া দৌড়ে পালিয়ে যায় ও পরে তার পরিবারকে মাদক ব্যবসা বন্ধ করার আহৃবান করা হয়। অভিযান থেকে ভবিষৎতে মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারদের সর্বশেষ সর্তকবার্তা প্রদান করে।

খুঁজুন