জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ভোলা সদর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকর্ম অনুষ্ঠিত হয়।
সকালে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান রহমান মিমসহ বিভিন্ন ইউনিয়নের সচিবরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ বাসসকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ডেঙ্গুর বিস্তার রোধে আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। তাই এ মশার প্রজননস্থল ধ্বংসে শুধু মৌসুমি নয়, বছরজুড়েই সবাইকে সচেতন থাকতে হবে এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম শুরু
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম শুরু
জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ভোলা সদর উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকর্ম অনুষ্ঠিত হয়। সকালে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা
অভিযান পরিচালনা করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান রহমান মিমসহ বিভিন্ন ইউনিয়নের সচিবরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাশ
বাসসকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ডেঙ্গুর বিস্তার রোধে আজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। তাই এ মশার প্রজননস্থল ধ্বংসে শুধু মৌসুমি নয়, বছরজুড়েই সবাইকে সচেতন থাকতে হবে এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত