রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি ভোটগ্রহণে কক্ষ বাড়ানোর পরিকল্পনা

ভোটগ্রহণে কক্ষ বাড়ানোর পরিকল্পনা

দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) জন্য এ এক নতুন অভিজ্ঞতা। সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন শেষ সময়ে এসে যুক্ত হয়েছে গণভোট। একই সঙ্গে দুই ধরনের ভোটগ্রহণে সময় তুলনামূলকভাবে বেশি লাগবে, যা নির্ধারিত ৮ ঘণ্টায় সম্পন্ন করা ইসির জন্য চ্যালেঞ্জিং। ইতোমধ্যে মক ভোটিংয়ের মাধ্যমে সময় যাচাই করছে ইসি। এক্ষেত্রে ভোটগ্রহণের সময় অপরিবর্তিত রেখে ভোটকক্ষ বাড়ানোর পরিকল্পনা করছে এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন। ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে ডিসেম্বরের ১০ তারিখে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোটগ্রহণ হতে পারে আগামী ফেব্রুয়ারির ৫ কিংবা ১২ তারিখ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সংসদ ভোট ও গণভোটের মক ভোটিং পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে। তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে। আমরা অনুমানের ভিত্তিতে এগোতে চাই না। বাস্তব অভিজ্ঞতা দেখে সিদ্ধান্ত নেব। যদি মনে হয় বুথ বা পোলিং স্টেশন বাড়ানো প্রয়োজন, আমরা তা করব। খরচ নয়, ভোটারের সুবিধাই আগে মন্তব্য করে তিনি আরও বলেন, একজন ভোটার ভোট দিতে কত সময় নিচ্ছেন, গণভোটের ব্যালটের কারণে প্রয়োজনীয় অতিরিক্ত সময় কত, সব হিসাব আজকের অভিজ্ঞতা থেকেই বের হবে। যদি রিয়েল-টাইম মূল্যায়নে দেখা যায়, বুথ বাড়ালে গণভোটসহ পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সম্ভব, তা হলে বাড়ানো হবে।

মক ভোটিংয়ে অনেক ভোটার গণভোটের হ্যাঁ-না বুঝতে পারছিলেন না এ বিষয়ে সিইসি বলেন, এটা স্বাভাবিক। এখনও আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি। মাত্র গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে, এর পরই আমরা প্রক্রিয়া শুরু করেছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ আমরা সবাই মিলে ব্যাপক প্রচার চালাব।

সিইসি বলেন, গণভোটের চারটি প্রশ্ন ‘বান্ডেল’। আলাদা করে প্রতিটি প্রশ্নে হ্যাঁ-না, দেওয়ার সুযোগ নেই। এটি আইনগত বাধ্যবাধকতা। তিনি আরও বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনোই শতভাগ নিখুঁত ছিল না। বিচ্ছিন্ন ঘটনা সব সময়ই থাকে।

গণভোটে যেমন প্রশ্ন থাকবে

গণভোটে কেমন প্রশ্ন থাকবে, তা জানিয়েছে ইসি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

গণভোটে ব্যালট পেপার যেমন থাকবে-

আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? (হ্যাঁ/না):

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। (খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১শ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। (গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

মক ভোটিং : ৭০ শতাংশ ভোট পড়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে ইসি আয়োজিত মক ভোটিংয়ে ভোট পড়েছে ৭০ শতাংশ। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করা হয়। প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ৫০০ ভোটারের মধ্যে ৩৫২ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন ও গণভোটের ধারণা নিতেই এর আয়োজন করে ইসি।

প্রবাসী ভোটার নিবন্ধন ৮৬ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৮৬ হাজার। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। গতকাল শনিবার সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা ফের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু

মালয়েশিয়াসহ সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু করল ইসি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘চড়ংঃধষ ঠড়ঃব ইউ’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় শনিবার সকাল ৬টা থেকে চালু করা হয়েছে। এতে ব্যালট পেতে পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।

খুঁজুন