বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা ওয়ানডে অধিনায়ক সাকিবই

ওয়ানডে অধিনায়ক সাকিবই

অবশেষে হলো জল্পনা-কল্পনার অবসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো সাকিব আল হাসানের নাম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব। ওয়ানডেতে দায়িত্ব পাওয়ায় এখন তিন ফরম্যাটেই এক অধিনায়কের অধীনে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর সাকিবের সঙ্গে অধিনায়কের দৌড়ে ছিলেন লিটন দাস ও মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রাখল বিসিবি।

খুঁজুন