রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ইয়াসির আলির চোটে কপাল খুললো বিজয়ের

ইয়াসির আলির চোটে কপাল খুললো বিজয়ের

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। রানের বিশ্বরেকর্ড গড়েন এই উইকেট কিপার ব্যাটার। বিশ্বের ঘরোয়া লিগ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ফরম্যাটের এক মৌসুমে গড়েছেন এক হাজার রানের কীর্তি।

এবার পেলেন সেসবের পুরস্কারও। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একদিন আগে এনামুল হক বিজয়কে টেস্ট দলে অন্তর্ভুক্ত করল বিসিবি। মূলত ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্টে ছিলেন না বিজয়।

অবশ্য প্রথম টেস্টে খেলার কোনো সুযোগ নেই বিজয়ের। দীর্ঘ ৮ বছর পর সাদা পোশাকের দলে ফিরে শুক্রবার দেশ ছাড়বেন তিনি। দ্বিতীয় টেস্ট থেকে তাকে পাবে বাংলাদেশ।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৬ জুন। দ্বিতীয় টেস্টে অবশ্য খেলার সম্ভাবনা আছে ২৯ বছর বয়সী বিজয়ের।

সর্বশেষ ২০১৪ সালে দেশের হয়ে টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন বিজয়।


খুঁজুন