বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
মহানগর যাত্রাবাড়ীতে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

যাত্রাবাড়ীতে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

ইবাদত হোসেন ঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে আহত,  আরেক বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ঠিকাদার ব্যবসায়ী। 

নাম মোঃ ফারুক হোসেন (৩৭).মতিঝিল এলাকায় ঠিকাদারি করতেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। 

সত্যতা নিশ্চিত করেন, বাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন একটি বাস চিহ্ন করে  জব্দ করা হয়েছে। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান 

জানিয়েছেন, দুপুর আনুমানিক এক টার দিকে মাতুয়াইল হাসেম রোড মেইন রাস্তা পার হওয়ার সময়ে, ফারুক রাস্তার মাঝে চলে আসেন ডিভাইডার কাছে, সে সময়ে "তাসা এক্সক্লুসিভ " পরিবহন এর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লে, আরেক বাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের খালাতো ভাই মোঃ সবুজ জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ফারুক মিয়া।  বর্তমানে যাত্রাবাড়ী হাসেম রোড় বিদ্যুৎ অফিসের পাশে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন। চার বোন তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি তিনি স্থানীয় (৬৫,নং) ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খুঁজুন