প্রবাস ডেস্ক: ভিসা আবেদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বদলে যাওয়ায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ের ভারতীয় নাগরিকসহ অন্যান্য বিদেশিদের বাংলাদেশি ভিসার আবেদনে সহায়তার জন্য নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশন তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পহেলা ডিসেম্বর থেকে 'সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিস' নামের প্রতিষ্ঠানটি আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা আবেদন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনা করবে। কলকাতার সল্টলেক সিটির সেক্টর-৫ এর ব্লক ইপি অ্যান্ড জিপির প্লট ওয়াই-১৩ এর সিমসিস টাওয়ার্সে নতুন ভিসা কেন্দ্রটি চালু হবে। এছাড়া শিলিগুড়ির দার্জিলিং জেলার সেবক রোডের সিটি মলের প্রথম তলায় শিলিগুড়ির নতুন আবেদন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এর আগে দীর্ঘদিন ধরে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদনের দায়িত্বে থাকা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ত্রিশ নভেম্বর তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন করা হচ্ছে না। মূলত কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের সামনে অতিরিক্ত ভিড় এড়াতে এবং আবেদনকারীদের চাপ সামলাতে একসময় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের ক্ষেত্রে কোনো ভিসা ফি নেওয়া হয় না, তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট সার্ভিস চার্জ প্রযোজ্য থাকে। বর্তমানে কলকাতা মিশন থেকে ভিসা প্রক্রিয়াকরণের সার্ভিস চার্জ শুল্কসহ মোট আটশ পঁচিশ রুপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোভিড মহামারীর আগে কলকাতার ডেপুটি হাই কমিশন থেকে প্রতি মাসে গড়ে পনেরো হাজার ভিসা ইস্যু করা হতো।
যে ঠিকানায় যাচ্ছে কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র
যে ঠিকানায় যাচ্ছে কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র
প্রবাস ডেস্ক: ভিসা আবেদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বদলে যাওয়ায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ের ভারতীয় নাগরিকসহ অন্যান্য বিদেশিদের বাংলাদেশি ভিসার আবেদনে সহায়তার জন্য নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশন তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পহেলা ডিসেম্বর থেকে 'সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিস' নামের প্রতিষ্ঠানটি আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা আবেদন
ফ্যাসিলিটি সেন্টার পরিচালনা করবে। কলকাতার সল্টলেক সিটির সেক্টর-৫ এর ব্লক ইপি অ্যান্ড জিপির প্লট ওয়াই-১৩ এর সিমসিস টাওয়ার্সে নতুন ভিসা কেন্দ্রটি চালু হবে। এছাড়া শিলিগুড়ির দার্জিলিং জেলার সেবক রোডের সিটি মলের প্রথম তলায় শিলিগুড়ির নতুন আবেদন কেন্দ্র স্থাপন করা হয়েছে।এর আগে দীর্ঘদিন ধরে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদনের দায়িত্বে থাকা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ত্রিশ নভেম্বর তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন করা হচ্ছে না। মূলত কলকাতার
পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের সামনে অতিরিক্ত ভিড় এড়াতে এবং আবেদনকারীদের চাপ সামলাতে একসময় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়েছিল।উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের ক্ষেত্রে কোনো ভিসা ফি নেওয়া হয় না, তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট সার্ভিস চার্জ প্রযোজ্য থাকে। বর্তমানে কলকাতা মিশন থেকে ভিসা প্রক্রিয়াকরণের সার্ভিস চার্জ শুল্কসহ মোট আটশ পঁচিশ রুপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোভিড মহামারীর আগে কলকাতার ডেপুটি হাই কমিশন থেকে প্রতি মাসে গড়ে পনেরো হাজার ভিসা ইস্যু করা হতো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত