রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল যেসব অভ্যাসে মাইগ্রেনের ব্যথা বাড়ে

যেসব অভ্যাসে মাইগ্রেনের ব্যথা বাড়ে

মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এমন সমস্যা হলে মাথায় যন্ত্রণার পাশাপাশি নানাবিধ শারীরিক সমস্যা হয়। প্রতিদিনের কিছু অভ্যাসে মাইগ্রেনের ব্যথা হতে পারে। তাই এই ব্যথা কমাতেই এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে।

ঘুমে অনিয়ম

প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। যদি তা সম্ভব না হয় তবে ৬ ঘণ্টার কম ঘুমালে মাইগ্রেনের সমস্যা বাড়বেই। রাত জেগে ওয়েব সিরিজ দেখা কিংবা মোবাইল দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনুন। সমাধান মিলবে।

চিনি

এমন খাবার এড়িয়ে চলুন যেগুলোতে অতিরিক্ত চিনি আছে। রক্তে সুগার বাড়লে মাইগ্রেনের ব্যথা বাড়ে। তাই পরিমিত বোধ রেখে মিষ্টি খান।

খালি পেট রাখা

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের প্রকোপ বাড়বে। মাইগ্রেনের ব্যথা বাড়াতে গ্যাস্ট্রিকের জুড়ি মেলা ভার। তাই কখনও খালি পেটে থাকবেন না এবং প্রচণ্ড ব্যস্ততায় তো নয়ই।

কফি খাওয়ার অভ্যাস

যাদের ক্যাফেইন আসক্তি রয়েছে তাদের এই অভ্যাস কমাতে হবে। মাইগ্রেনের সমস্যা বাড়ানোর ক্ষেত্রে কফি একটি কারণ। কফির অভ্যাস সহসাই ছাড়ানো কঠিন। এক্ষেত্রে একজন পুষ্টিবিদের সঙ্গে আলাপ করে নিন। 

খুঁজুন