রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল যোগাসনে ব্যায়াম হবে পুরো শরীরের

যোগাসনে ব্যায়াম হবে পুরো শরীরের

সূর্য নমস্কার একটি যোগব্যায়াম। সূর্য নমস্কার একটি হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট। শুধু ওজন কমাতেই নয়, নিয়মিত করলে রক্ত সঞ্চালন ও কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। একইসঙ্গে কমবে স্ট্রোকের আশঙ্কা।

চলুন আসনটি শুরু করি : সূর্য নমস্কার করলে গোটা শরীরের ব্যায়াম হয়। প্রথম প্রথম ৫ বার করবেন। ধীরে ধীরে সংখ্যা বাড়াবেন। প্রথমে এটি করলে পেশি ও নার্ভ ব্যথা হতে পারে। পরে স্বাভাবিক হয়ে যাবে।

পোজ-১ : প্রথমে ইয়োগা ম্যাটে সোজা হয়ে দাঁড়িয়ে সূর্যকে প্রণামের মতো হাত দুটো তুলে সূর্য নমস্কারের জন্য শরীরকে প্রস্তুত করুন। এটি করলে মন ও শরীর শান্ত হবে।

পোজ-২ : এবার দুই হাত মাথার ওপর তুলে টান টান করুন। ওপরের ছবিতে দেখানো হয়েছে। এটা করলে শরীরে রক্ত চলাচল বাড়িয়ে শরীর চাঙ্গা হবে।

পোজ-৩ : মাথার ওপর হাত দুটো এবার ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করুন। এটির ফলে পা ও পেটের পেশির উন্নতি ঘটিয়ে শরীরকে চনমনে করে তুলবে। একইসঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে।

পোজ-৪ : এবার বাম পা ও দুই হাত সামনে রেখে অশ্বারোহী মতোন করুন। ছবির ভঙ্গির মতন। কিছুক্ষণ এভাবে অবস্থানের পর দুই পা পেছনে ঠেলে দিন। হাত দুটো কিন্তু সামনের স্থানেই থাকবে। এভাবে করলে গোটা শরীর সুস্থ হয়ে ওঠবে। শুধু তাই নয়, ভেরিকোস ভেনের মতো রোগ সারাতে সহায়ক এ পোজটি।

পোজ-৫ : পুরো শরীর মাউন্টের মতোন করুন। এই ভঙ্গিটি করলে কাঁধ এবং বুকের ওপরও জোর পড়ে তাই ফিগার সুন্দর হয়।

পোজ-৬ : মুখের থুঁতনি ইয়োগা ম্যাটের সঙ্গে লাগিয়ে পুশআপের মতো করুন। যেমন ছয় নম্বর ছবির ভঙ্গিটি। এটি করলে বুক, হাত এবং পা চাঙ্গা হয়ে ওঠবে। বুকের পেশির কর্মক্ষমতা ও শিরদাঁড়ারের ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা) বাড়ে।

পুনরায় একইভাবে আবার করুন। কিন্তু চার নম্বর পোজটি করার সময় ডান পা সামনে রাখবেন। সবশেষে এক মিনিট চোখ বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। আর অনুভব করুন আপনার শরীরের কী কী হচ্ছে। বেশি খারাপ লাগলে ম্যাটের ওপর শুয়ে পড়ুন।

-ইন্টারনেট।

খুঁজুন