সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ফ্যাসিস্ট সরকার যন্ত্রপাতি কিনেই কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে : স্বাস্থ্যমন্ত্রী যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির, বাড়ছে পিএইচডি ফেলোশিপ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নগরীর প্রত্যেকের বাড়ি-ঘরের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক ২ এমপিকে গ্রেফতার দেখালেন আদালত এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার চট্টগ্রামে বিদেশি মদসহ মাদককারবারি আটক কাজী নজরুল ইসলাম চেতনা, সাম্য ও মানবতার কবি : নিতাই রায়
জাতীয় যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

জেলায় আজ শার্শা উপজেলার সীমান্তে অভিযানকালে ভারতীয় শাড়ি, ফুচকা, চকলেট ও কসমেটিকস সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত এসব সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) -এর বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় শাড়ি ৬৯টি, তিনটি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, চারকেজি জিরা, দুইকেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি বিভিন্ন কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর  মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুঁজুন