রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় যশোরে আট জনের শরীরে এইডস শনাক্ত

যশোরে আট জনের শরীরে এইডস শনাক্ত

মাত্র ৩৫ দিনের মধ্যে যশোরে আট জনের শরীরে এইচআইভি ভাইরাস -এইডস শনাক্ত হয়েছে। এই নিয়ে তিন বছরে যশোর জেনারেল হাসপাতালের পরীক্ষা কেন্দ্রে মোট ১৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। চলতি বছরে শনাক্ত হয়েছে ১০ জন। 

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে যশোর হাসপাতালের পরীক্ষাকেন্দ্রে চার জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। আর সেপ্টেম্বরের প্রথম চার দিনে আরও চার জনের দেহে ভাইরাসটি ধরা পড়ে। এই নিয়ে ৩৫ দিনে আট জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। হাসপাতালের এইচটিসিতে (এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার) ১৬২ জনের রক্ত ও লালা পরীক্ষায় আট জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে পুরুষ পাঁচ ও নারী তিন জন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আক্রান্তরা ভারত ও বাংলাদেশ উভয় দেশেই বসবাস করেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে যশোর জেনারেল হাসপাতালে এইচটিসি চালু হয়। সে বছর শনাক্ত হয় তিন জন। পরের বছর অর্থাৎ ২০২১ সালে চার ও ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্কবার্তা।

তিনি জানান, সারা দেশে এইচআইভি-এইডস পরীক্ষা-নিরীক্ষায় ২৩ টি সেন্টার ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য সাতটি সেন্টার রয়েছে। খুব শিগগিরই আরও পাঁচটি কেন্দ্র চালু হবে। যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালেও হবে।

খুঁজুন