রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে প্রিয়তমা দেখেছি: পূজা চেরি

যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়ে প্রিয়তমা দেখেছি: পূজা চেরি

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে তার সব ব্যস্ততা নতুন সিনেমা ‘লিপস্টিক’ ঘিরে। সম্প্রতি শেষ হয়েছে প্রথম ধাপের শুটিং। দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে শিগগিরই।

মাসখানেক আগে মাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন পূজা চেরি। সেখানে বসেই দেখেছেন গত ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ছবিটি দেখে ভালো লাগা কাজ করেছে বলে জানান এ অভিনেত্রী।

পূজা বলেন, “কিছুদিন আগে আমার মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখেছি। তার কারণ আমি যাওয়ার কয়েকদিন পর সেখানে সিনেমাটি মুক্তি পেয়েছে।”

তিনি আরও বলেন, “প্রিয়তমা’ দেখে খুব ভালো লেগেছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের।”

গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়ে যান। বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হলে পরবর্তীতে মুখ খোলেন দুজনেই। জানিয়ে দেন, প্রেমের গুঞ্জন শুধুই রটনামাত্র। পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে।

জানা গেছে, ‘লিপস্টিক’ ছবিতে দুটি ভিন্ন চরিত্রে ধরা দেবেন পূজা চেরি। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি। এছাড়া কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে ‘মাসুদ রানা’ ছবিটির। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

খুঁজুন